<p><br></p>
১৭ অক্টোবর ২০২৬, শনিবার, ১১:৩২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিতের তাগিদ সিইসির সঠিক নীতি ও পরিকল্পনায় যেকোনো ঝুঁকি মোকাবিলা সম্ভব: মাহদী আমিন সৈয়দপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বেলাল হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ আন্তর্জাতিক লিগে সুযোগ নিতে নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি ছাড়ছেন ব্রেসওয়েল, স্থলাভিষিক্ত নিক কেলি টেকসই আবাসন কেবল একটি ঘর নয়, এটি মানসম্পন্ন জীবনের সমষ্টি: প্রধানমন্ত্রী দেশের বাজারে ভরিতে ১,৬৯১ টাকা পর্যন্ত কমল সোনার দাম দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের পর রাজউক কর্মকর্তাদের বিদেশ পলায়ন: থমকে আছে আইনি প্রক্রিয়া সিরাজগঞ্জের বিখ্যাত আবার খাই হারিয়ে যাওয়ার পথে, জীবন সংগ্রামের শেষ প্রান্তেও আবার খাই ফেরিওয়ালা। ‎মৌলভীবাজারে নাসিরনগরের সংঘবদ্ধ নারী চোর চক্রের ৫ সদস্য আটক মোকামতলা উপজেলা পল্লী প্রাণী চিকিৎসক অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক আজিজুল ইসলামের কৃতজ্ঞতা প্রকাশ


"হোটেল রংধনু" এ যেনো দেহ ব্যবসা এবং মাদকের মহা মিলন মেলা
সিরাজ বিন আব্দুল্লাহ
  • আপডেট করা হয়েছে : ০৫-১১-২০২৫
"হোটেল রংধনু" এ যেনো দেহ ব্যবসা এবং মাদকের মহা মিলন মেলা


রাজধানী ঢাকার পূর্বাঞ্চল এবং দক্ষিনাঞ্চলের প্রধান প্রবেশ পথ যাত্রাবাড়ীতে লোকাল রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় দিনের আলোতে হোটেল রংধনুতে ঢাকা শহরের বিভিন্ন কলেজের ছাত্রী এবং পেশাদার মেয়ে দিয়ে চলছে রমরমা দেহ ব্যবসা, এবং সন্ধ্যা ঘনিয়ে আসলেই মদ গাঁজাঁ ইয়াবা ফেন্সিডিল এর আসর।

এনিয়ে স্থানীয় ব্যবসায়ী দের মনে আতঙ্ক বিরাজ করছে, তাদের অভিযোগ, সন্ধা ঘনিয়ে আসলেই হোটেলের আসেপাশে উর্তি বয়সী ছেলে মেয়ে এবং মাদকাসক্ত লোকের আনাগোনা অনেক বেড়ে যায়।

রাত যত গভীর হয় রংধনু হোটেলের ছাদে কিশোর গ্যাং এর আড্ডা এবং নারী নিয়ে উশৃংখলতা বেড়ে যায়। আরো অভিযোগ রয়েছে, রংধনু হোটেলে আড্ডা দেওয়া কিশোর গ্যাং গভীর রাতে একা চলাচল রত যাত্রী দের রংধনু হোটেলে নিয়ে ছিনতাই করে সব নিয়ে যায়। এই মাদক ব্যবসা এবং ছিনতাই পরিচালিত করে 'নাহিদ" আর নাহিদ কে ছত্রছায়া দিয়ে রাখে তথাকথিত আল-আমিনের স্পেশাল ম্যানেজার মাসুদ।

হোটেল মালিক আল-আমিনের সাথে যোগাযোগ করা হলে সে কোনো সঠিক উত্তর না দিয়ে হোটেল ম্যানেজার এর সাথে যোগাযোগ করতে বলে।

তথ্য সুত্রে জানা যায়, ফ্যাসিস্ট হাসিনার আমলে রংধনু হোটেল আওয়ামিলীগ নেতা জমিদার আল-আমিনের নিয়ন্ত্রণে চলতো, ইতোপুর্বে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে জমিদার আল-আমির মদক এবং পিস্তল সহ এরেস্ট হওয়ার পর এই আল-আমিন রংধনু হোটেলের হাল ধরে এবং জমিদার আল আমিনের মতো একই ব্যবসা শুরু করে।

হোটেলের পাশেই অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান "মেট্রোপলিটন স্কুল এন্ড কলেজ" সচেতন মহলের একটাই কথা, কলেজের পাশের ভবনে যদি মাদকদ্রব্য এবং নারী ব্যবসা চলে, তাহলে আমাদের কোমলমতি সন্তানরা কি শিক্ষা অর্জন করবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশে এই সব অপকর্ম চলতে থাকলে এই জাতি ধ্বংস হতে বেশি সময় লাগবে না। 

জনমনে প্রশ্ন, প্রশাসনের নাকের ডগায় এইসব অবৈধ নারী এবং মাদক ইয়াবা ব্যবসা কি করে হচ্ছে।



শেয়ার করুন